রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালামালসহ কক্সবাজারের ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করলো ট্যুরিস্ট পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X

তৌফিক আহমেদ তমাল (৩৪) তার এক বন্ধুসহ গত  ৯ ফেব্রুয়ারী ভোরে কক্সবাজারে ঘুরতে আসেন। এসময় হোটেল রুম খুঁজে দেওয়ার কথা বলে নির্জন রাস্তায় নিয়ে গেলে  আরেক অটোরিকশায় চড়ে আরও ৩ জন দুষ্কৃতিকারী পর্যটক তমালকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১১০০০/- (এগার) হাজার টাকা, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক এর ০২ (দুই) টি এটিএম কার্ড এবং মেট্রোরেলের পাস নিয়ে নেয়। লুটে নেয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স।

এঘটনার বিষয়ে পর্যটক তমাল ট্যুরিস্ট পুলিশের সহায়তা চাইলে; অভিযোগ জেনে আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশা চালক মোঃ সোহেল (২১), পিতা-নুর মোহাম্মদ, মাতা-রমিদা বেগম, সাং-পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনা, থানা-সদর, জেলা- কক্সবাজারকে ২৪ ঘন্টার মাঝে গ্রেপ্তার করে। উদ্ধার করে ১০,৫০০/-  টাকা,  ছিনতাই হওয়া  মোবাইল ফোন উদ্ধার হয় আলিফ আইটি জোন নামক মোবাইল ফোনের দোকান থেকে। গ্রেপ্তার হয় নূরুল আলম (২৮), পিতা-সৈয়দ আলম, মাতা-সাহানা বেগম, সাং-কোচপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমান সাং-পেশকার পাড়া, ৬নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদরকে । 
এরপর কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ মনছুর আলম (১৮), পিতা-মৃত শমসের আলম, মোঃ দ্বীন ইসলাম (২০), পিতা-কোরবান আলী, ও  ইদ্রিস (৩২), পিতা-জহির আলমকে গ্রেপ্তার করে।
 
এবিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র পুলিশ পরিদর্শক  জনাব মো: গিয়াস উদ্দিন জানান,  পর্যটনকেন্দ্র কক্সবাজারকে নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার বদ্ধপরিকর। যেকোনো ধরনের চুরি, ছিনতাই ও পর্যটক হয়রানিরোধে ২৪ ঘন্টা নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝