রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমা
খিত্তায় খিত্তায় বাড়ছে ভিড়; মুসুল্লিদের যিকির আসকারে সরব ইজতেমা মাঠ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৫ পিএম   (ভিজিট : ২২০)
X

তুরাগতীরে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এরই মধ্যে মাঠে মুসল্লিদের জিকির আসকারে সরব।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

এ উপলক্ষে গতকাল বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

আজ সকালে গিয়ে দেখা যায়, ইজতেমা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে পুরো মাঠ। বাঁশের খুঁটির সারি বসানো হয়েছে। টানানো হয়েছে চটের শামিয়ানা। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতেমা মাঠে। তাঁদের সবার সঙ্গে প্রয়োজনীয় মাল সামানার ব্যাগ। ইজতেমা মাঠে প্রবেশ করে এরই মধ্যে যে যাঁর নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিচ্ছেন।

পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতে আগের দুই ধাপের মতোই নিরাপত্তা বলয়ে পুরো ইজতেমার মাঠ ঘিরে রেখেছেন আইন প্রয়োগকারী বাহিনীগুলোর সদস্যরাও। আছে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুম। আশপাশের এলাকাগুলোতেও রয়েছে সাদা পোশাকে টহল।

ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এরই মাঝে পার্কিং ও যানচলাচলের রুট নির্ধারণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।

স্থানীয় প্রশাসন নিশ্চিত করছে, সুপেয় ও ওযু গোসলের পানি, বিদ্যুৎ, অস্থায়ী শৌচাগার, হেল্থ ক্যাম্প ও তথ্য কেন্দ্রসহ সব ধরণের সু-ব্যবস্থা। 
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝