রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের দু'টি এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ৪২৮)
X

ফরিদপুর জেলা শহরের এলপি গ্যাসের দোকানে বিএসটিআইয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে একটিকে ২০হাজার টাকা জরিমানা ও অপর একটিকে সিলগালা করেছে ফরিদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত । 

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারী) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হারুন অর রশিদ জানান, পৌরসভার মাঝিপাড়া এলাকায় জাকির স্টোরে অভিযান চালিয়ে গ্যাস বিক্রি করার কোন ধরনের কাগজপত্র দেখাতে না পারায় এবং জনবহুল বসতি এলাকায় অনুমতি বিহীন গোডাউনে গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ করার অপরাধে স্বত্বাধিকারী জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, হারুকান্দি এলাকায় এ কে ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালালে মালিকপক্ষ কোন ধরনের কাগজপত্র প্রদর্শন না করায় গোডাউন সিলগালা করা হয়। 

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর পরিদর্শক খালিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝