রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অপারেশন ডেভিল হান্ট
নৌবাহিনীর যৌথ অভিযান আটক সাত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে  সোমবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিয়া থানাধীন ৬নং চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর , আইএসপিআর জানায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান এমন তথ্যে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থল হতে মোঃ নবির উদ্দিন, মোঃ ইমাম হোসেন ও মোঃ ফখরুল ইসলাম টিপুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ), ৩ টি একনলা দেশীয় বন্দুক, ৮ টি  কার্তুজ, ২০ টি ককটেল, ২ টি ডেগার, ৩ টি ক্রিজ ও ১ টি  তলোয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে পরিচালিত অভিযানে হুমায়ুন কবির ওরফে বাবুল নামক এক সন্ত্রাসীকে  তার নিজ বাড়ি আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 
এছাড়া মোংলা বন্দর ও দিগরাজ এলাকায় অন্য আরেক যৌথ অভিযানে ৪ জনকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় একটি দুইনলা বিদেশি বন্ধুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। যৌথবাহিনীর অভিযানসমূহে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ অংশগ্রহণ করে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝