রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজিবি গ্রামবাসীদের অভিযানে বন্দী হলো টেকনাফের অপহরণকারী দলের মূলহোতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৫ ৫:১৭ পিএম  (ভিজিট : ২০৯)
X

টেকনাফের কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা আবু তালেবকে গ্রামবাসীর সহায়তায় আটক ধরে থানায় সোপর্দ করলো বিজিবি।

আজ মঙ্গলবার এক ক্ষুদে বার্তায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি জানায়,  গতকাল সোমবার ১০ ফেব্রুয়ারি  আনুমানিক সকাল ১১টায় বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দলের মূল হোতা আবু তালেবকে আটক করে। পরে দুপুর ১২ টার দিকে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

এতে বিজিবি আরো জানায়, নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে  মোঃ আবু তালেব (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলো। ৯ ফেব্রুয়ারি বিকেল ০৪.০০ ঘটিকায় মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ০৫ জন স্থানীয় নিরীহ লোককে তাদের বাড়ি থেকে ডেকে টেকনাফের পল্লানপাড়া পাহাড়ি এলাকায় সহযোগীদের হাতে তুলে দেয়। এ সময় তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। 

তবে ঘটনাস্থল থেকে মোঃ জাবের (২৮) নামের অপহৃত একজন পালিয়ে এসে অপহরন ও নির্যাতনের বিষয়ে পরিবার ও গ্রামবাসীদের অবগত করে। এবিষয়ে অপহৃতদের পরিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপিতে এসে অভিযোগ জানালে, বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী তালেবকে  আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে। 

অপহৃতরা হলেন;  মোঃ জাবের (২৮), পিতা-মোঃ মনির আহমেদ, মোঃ রায়হান মনু (২০), পিতা-মোঃ মাহমুদ হোসেন, মোঃ রায়হান (১৮), পিতা-মোঃ সেলিম, মোঃ জাকারিয়া (১৮), পিতা-মোঃ জমির আহমেদ সবাই কক্সবাজারের টেকনাফ এলাকার সাবরাং নয়াপাড়ার বাসিন্দা।  

এ ঘটনায় অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের পক্ষ থেকে টেকনাফ থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
 

সর্বশেষ জানা যায়, অপহৃত ব্যক্তিদের উদ্ধারে আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। 
এমআই



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝