রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অপারেশন ডেভিল হান্ট: শিবালয়ে ২৪ ঘন্টায় আটক ৩
সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ২৬৫)
X

শিবালয়ে অপারেশন ডেভিল হান্ট- অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় উথুলী ইউনিয়নের আওয়ামীলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে আটকের এ বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল-মামুন।

আটকৃতরা হলেন, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মো: মোক্তার আলী (৭০), সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হোসেন (৬০) ও শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আসলাম উদ্দিন (৪৭)।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন বলেন, এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ও রাজনৈতিক মামলায় আটক করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝