রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৫ পিএম  আপডেট: ১০.০২.২০২৫ ৩:০৮ পিএম  (ভিজিট : ১২৯)
X


রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশ প্রাপ্ত সহকারী শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে অবস্থান নিয়েছেন। 

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা। এসময় তাদের নিয়োগ বাতিলের সুপারিশের প্রতিবাদ এবং দ্রুত নিয়োগ দেওয়াসহ নানা দাবিতে  স্লোগান দিচ্ছেন তারা।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা গণমাধ্যমকে বলেন, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই তারা নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার তাদের নিয়োগ বাতিলও করা হয়েছে। এটি তাদের সঙ্গে প্রতারণা। যারফলে তারা দ্রুত আদালতের রায় বাতিল করে আগের সুপারিশের ভিত্তিতেই তাদের যেন নিয়োগ চূড়ান্ত করা হয়।

সাব্বির সাদেক নামের এক আন্দোলনকারী বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরবো না। তাদের বলা হয়েছে রায়ের শুনানি এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।  সেটি তারা মাবেন না। বিশেষ আদালত বসিয়ে হলেও আজকের মধ্যে ফয়সালা করতে হবে। না হলে রাজপথ ছাড়ব না। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তারও আগে গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। 
  আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝