রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অপারেশন ডেভিল হান্ট: দেশজুড়ে গ্রেপ্তার ১৩০৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ৩৩২)
গাজীপুরে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। ছবি: সংগৃহীত
X

গাজীপুরে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। ছবি: সংগৃহীত

‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পুলিশসহ যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনামুল হক সাগর জানান, শনিবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীসহ দেশের আটটি মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১ হাজার ৩৪ জনকে।

আ.দৈ/এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝