রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে পিস্তলসহ ডাকাত গ্রেপ্তার
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

সিরাজগঞ্জের ডিবি পুলিশের অভিযানে ডাকাত দলের এক সদস্য মাহবুব খানকে (৩২) গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পিস্তল ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দুইটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃত কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ির মৃত চান খানের ছেলে। 

শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ৪৬ ইঞ্চি এলডি টিভি, একটি ম্যাগজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এস,আই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো ৮টি ডাকাতি মামলা রয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝