রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোপা জিততে বরিশালের লক্ষ্য ১৯৫ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৯৪)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৪-এর ফাইনালে শক্তিশালী ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং। পারভেজ হোসেন ইমন ও খাজা নাফির দুর্দান্ত উদ্বোধনী জুটিতে দল পায় দারুণ সূচনা। পরে গ্রাহাম ক্লার্কের কার্যকরী ক্যামিওতে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ হয়। যদিও শেষদিকে কিছুটা ধীরগতির ব্যাটিং দেখা যায়, তবে তা বড় সংগ্রহ গড়তে বাধা হয়নি।

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চিটাগং ১৯৪ রান সংগ্রহ করেছে, যা বিপিএলের ফাইনালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। বিপিএলের ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখনো রংপুর রাইডার্সের দখলে। ২০১৭ সালের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তারা মাত্র ১ উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল।

চিটাগংয়ের ইনিংসের প্রধান আকর্ষণ ছিল ইমন ও নাফির সেঞ্চুরি জুটি। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে শতরানের পার্টনারশিপ গড়লেন এই দুই ব্যাটার। ৭৬ বলে ১২১ রানের দুর্দান্ত জুটি গড়ার পর নাফি বিদায় নেন। পাকিস্তানি তরুণ ব্যাটার নাফি ৪৪ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৬৬ রান করেন। আর ইমন ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন।

এখন বরিশালকে শিরোপা জিততে করতে হবে ১৯৫ রান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার চ্যালেঞ্জ কেমন সামলায় বরিশাল, সেটাই দেখার অপেক্ষা!

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝