রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম   (ভিজিট : ১৭১)
X

রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে  ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ নজরুল ইসলাম (৪২), মোঃ জাহাঙ্গীর বিশ্বাস (৩২) ও  শিপন (২০)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার এক ক্ষুদে বার্তায় দাবি করে  মতিঝিল থানা সূত্র

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে ১৪১/এ বিল্ডিং এর নিচতলায় 'উদয়ন প্রিন্টার্স' নামক একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে মতিঝিল থানার একটি টিম। অভিযানে সরকার বিরোধী অপপ্রচারের ৪০০০ পিস লিফলেট এবং উক্ত লিফলেট তৈরির সিলভার রংয়ের টিনের চারটি প্লেট (ছাঁচ) উদ্ধার করা হয়। এ সময় লিফলেট প্রিন্টিং ও প্রচারের সাথে জড়িত থাকার অভিযোগে  নজরুল, জাহাঙ্গীর ও শিপনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, লিফলেটগুলোতে সরকার ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন অপপ্রচার ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী সফল করার আহ্বান সংবলিত লেখা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এমআই



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝