বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিপিএল ফাইনাল
শিরোপা লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে চিটাগং
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৯ পিএম  আপডেট: ০৭.০২.২০২৫ ৮:৩৪ পিএম  (ভিজিট : ১৮৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা লড়াইয়ে টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ফরচুন বরিশাল।

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে নামবে, অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় চিটাগাং কিংস।

শক্তি-সামর্থ্যের দিক বিবেচনা করলে সবকিছুতেই এগিয়ে ফরচুন বরিশাল। ফেভারিটও মানা হচ্ছে তাদের। আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও। তামিম ইকবালের নেতৃত্বে খেলছেন দাভিদ মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবির মতো তারকারা। বোলিংয়ে গত ম্যাচে যোগ দিয়ে আলো ছড়িয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া রিশাদ হোসেন ও তানভির ইসলামও কোনো অংশে কম নয়।

অপরদিকে, চিটাগং কিংসে বিদেশি প্লেয়ারদের আধিক্য না থাকলেও দেশি ক্রিকেটাদের নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে তারা। যার সুফলও পেয়ে যাচ্ছে দলটি। ব্যাটিংয়ে শামিম হোসাইনের পাশাপাশি আছেন বিদেশি হায়দার আলী, গ্রাহাম ক্লার্ক ও খাজা নাফে। বোলিংয়ে আলিস আল ইসলাম, বিনুরা ফার্নান্দো ও শরিফুল ইসলামরা দলকে টিকিয়ে রাখছেন।  

দুই দলের আত্মবিশ্বাস, শিরোপা জেতার দৃঢ় প্রত্যয় মাঠেই দেখা যাবে। এখন কেবল সেই রোমাঞ্চ দেখার অপেক্ষায়। 

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝