রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্টের ঢাকা বিভাগের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের চার্জশিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম  আপডেট: ০৪.০২.২০২৫ ৮:২৭ পিএম  (ভিজিট : ২৯০)
X

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় আগারগাঁয়ের সাবেক পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনের (বর্তমানে সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক) বিরুদ্ধে ২ কোটি ৮১ লাখ ২হাজার ১০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৯৪৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে আগের দায়ের হওয়া মামলায় বিচারিক আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আসামির বিরুদ্ধ ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১), ২৬ (২) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আদালতে চার্জশিট দাখিল করা হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ সম্পদের মালিকানার প্রমাণ পাওয়ায় ২০২২ সালের ২১ জুন তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক।আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসামি মো. আব্দুল্লাহ আল মামুন দাখিল করা সম্পদ-বিবরণীতে এক কোটি ৬ লাখ ৭৮ হাজার ৬৮৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেছেন। তবে তদন্তকালে দেখা গেছে, আসামি দুই কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৯৪৯ টাকার সম্পদের তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য শাস্তিযোগ্য করেছেন। এছাড়া আসামি দুই কোটি ৮১ লাখ ২ হাজার ১০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝