রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের সাবেক পরিচালকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৯২)
X

দুদক মহা পরিচালক আরো  জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ৬৪ জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের সাবেক পরিচালক এবং মুক্তিযোদ্ধাদের ডাটা বেইজ তৈরি ও গণউদ্ধব্ধ করণ শীর্ষক কর্মসূচির পরিচালক সৈয়দ মুজিবুল হকসহ ৩ জনের বিরুদ্ধে জালিয়াতি,ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৭৪ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরর সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকে অভিযোগ রয়েছে, গত ২০১১ সালের ২৮ জুলাই মুক্তিযোদ্ধাদের জন্য সার্টিফিকেট তৈরি, ডিজিটাল পদ্দতিতে ছাপানো, ডেটাবেজ তৈরি সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্রয়বাবদ এক কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। জাপান- বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পের্পাসলিমিটেডকে ১ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ৮৪০ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দুদকে দেওয়া পত্রে সার্টিফিকেট গ্রহণের কোন তথ্য পাওয়া যায়নি। আরো অভিযোগ রয়েছে, আংশিক সরবরাহ বিল বাবদ সাড়ে ৯৮ লাখ টাকার অর্থ মঞ্জুর করেন এবং ৭৪ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা ভ্যাট/ ট্যাক্স পরিশোধ করা হয়। 

অভিযুক্ত মুজিবুর ক্ষমতার অপব্যবহার করে ৭৪ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ করেন। তার অপরাধে সাথে জড়িত জাপান- বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পের্পাসলিমিটেডের চেয়ারম্যান মো. সেলিম প্রধান ও  সাবেক অতিরিক্ত ব্যবস্তাপনা পরিচালক মো. জাহিদ হোসেন। আর ওই অভিযোগেই তাদের ৩ জনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪৬৮/৪৭১/১০৯ ধারাএবং ১৯৪৭ সালের দুনীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা একটি মামলা দায়ের করবে দুদক।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝