রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ.লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ১৭০)
 প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
X

প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদেরই গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।

এ সময় তিনি বলেন, ৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে।

শফিকুল আলম বলেন, ঐক্য পরিষদ জানিয়েছে ৫ আগস্টের পর বিভিন্ন ঘটনায় ২৩ জন‌ মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এ ছাড়াও ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওসব ঘটনার তথ্য পায়নি।

এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ প্রমুখ।

এদিকে রেললাইন অবরোধ করা তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থীদের জনগণই উঠিয়ে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবসসংক্রান্ত আইনশৃঙ্খলা ও কোর কমিটির সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবেন। তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে।

আ. দৈ/ এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝