রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রাঙ্গণে পলক: চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ২৩৯)
X

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’  আজ সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। 

আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

আ. দৈ/এএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝