রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পারিশ্রমিক না পেয়ে এখনো হোটেলে রাজশাহীর ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ২২০)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কারণে সবচেয়ে আলোচনায় থাকা দল দুর্বার রাজশাহী। যদিও মাঠের খেলায় দলটি মন্দ করেনি। রাউন্ড রবিন পর্বের শেষ দিন পর্যন্ত প্লে-অফের আশা বেঁচে ছিল। তবে খুলনা টাইগার্সের কাছে ঢাকা ক্যাপিটালসের পরাজয়ে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা এলেও রাজশাহীর ক্রিকেটাররা এখনো হোটেল ছাড়েননি। কারণ, তাদের পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি। রাজশাহীর একাধিক ক্রিকেটার, যারা নাম প্রকাশ করতে চাননি, জানিয়েছেন যে আজ দুপুরে তাদের পাওনা টাকা দেওয়ার কথা ছিল। তবে দুপুর থেকে একাধিকবার সময় পরিবর্তন করে জানানো হয়েছে, রাতের মধ্যে পরিশোধ করা হবে।

দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও একই পরিস্থিতির শিকার। পাকিস্তানের মোহাম্মদ হারিস, জিম্বাবুয়ের রায়ান বার্ল, আফগানিস্তানের আফতাব আলম, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক ডেয়াল ও ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স—এ সবাই পারিশ্রমিকের অপেক্ষায় হোটেলে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, ‘আমাদের আজকের মধ্যেই পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাই ক্রিকেটাররা এখনো হোটেলে অপেক্ষা করছে।’

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝