রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারাগারের নতুন লোগো: নৌকা বাদ, যুক্ত হলো চাবি ও ব্যাটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২০২)
X

বাংলাদেশ কারা অধিদপ্তরের লোগোতে পরিবর্তন আনা হয়েছে। পুরাতন লোগো থেকে পালতোলা নৌকা বাদ দিয়ে নতুন লোগোতে চাবি ও ব্যাটনের (লাঠি) প্রতীক যুক্ত করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন লোগো প্রতিস্থাপন করা হয়েছে এবং এখন থেকে এটিই ব্যবহৃত হবে।

নতুন ও পুরাতন লোগোর পার্থক্য

পুরাতন লোগোতে ছিল:

ওপরে শাপলা ফুল,
দুই পাশে পাট পাতা,
মাঝে পালতোলা নৌকা,
নিচে বি ডি জে (BDJ) লেখা।

নতুন লোগোতে পরিবর্তন:

পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে।
তার পরিবর্তে চাবি ও ব্যাটনের প্রতীক সংযুক্ত করা হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে কারা অধিদপ্তরের নতুন ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝