রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফিফার পেজে চিরকুটের গানের ভিডিও, আপ্লুত সুমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৮ পিএম   (ভিজিট : ২১৪)
X

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’র ‘যাদুর শহর’ গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে। যা বিশ্ববাসী দেখেছে। 

আজ (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ। ফুটসাল বিশ্বকাপ উপলক্ষ্যেই একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা। 

যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটি। সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’

ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন, ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লেগেছে।

ফিফার অফিসিয়াল  পেজে বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। একইসঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

যদিও কেউ লিখেছেন, এটি এআই দিয়ে তৈরি করা পোস্ট। যে দেশের যেই গানটি ট্রেন্ডে রয়েছে, ভিডিওতে সেই গানটিই বেজে উঠবে। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, বাংলায় এই ক্যাপশন সকলে বুঝবে তো?


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝