রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর বিদায়
ঢাকাকে উড়িয়ে প্লে-অফে খুলনা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৬৮)
X

ম্যাচ শুরুর আগে দুর্বার রাজশাহী ছিল চারে। খুলনা টাইগার্স হারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেতো রাজশাহীর। তবে খুলনার পা পিছলে পড়েনি। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে সেরা চারে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল।

গ্রুপ-পর্ব শেষে খুলনা আর রাজশাহীর পয়েন্ট সমান ১২। তবে রানরেটে এগিয়ে থাকায় খুলনা উঠে গেছে চারে, নিশ্চিত করেছে প্লে-অফ। এক ধাপ নিচে নেমে বিদায় হয়ে গেছে রাজশাহীর।

বোলাররাই খুলনার জয়ের ভিত গড়ে দেন। ঢাকাকে ৯ উইকেটে ১২৩ রানেই আটকে দেন তারা। ১৯ বল হাতে রেখে ১২৪ রানের লক্ষ্য পেরিয়ে গেছে খুলনা এবং সেটা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে। মিরাজ ৫৫ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে দল জিতিয়েই মাঠ ছেড়েছেন।

যদিও ছোট লক্ষ্য তাড়ায় খুলনাকে শুরুতে ধাক্কা দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। মোহাম্মদ নাইম শেখ আর আফিফ হোসেনকে শূন্য রানেই সাজঘরে ফেরান কাটার মাস্টার। এরপর অ্যালেক্স রস ১৯ বলে ২২ আর উইলিয়াম বসিস্তু ২০ বলে করেন ১৮। মিরাজ এক প্রান্ত ধরে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।

মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এর আগে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। লিটন দাসকে নিয়ে উড়ন্ত সূচনা করেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু তামিমকে ভালো সঙ্গ দিতে পারেননি কেউ। লিটন ১০ বলে ১০, হাবিবুর রহমান সোহান ৮ বলে ৩, ফারমানুল্লাহ ২০ বলে ৭ করে আউট হন।

২৮ বলে ফিফটি করা তানজিদ তামিমেরও ধৈর্য্যর বাঁধ ভাঙে। ৩৭ বলে ১ চার আর ৭ ছক্কায় ৫৮ রান করে আউট হন বাঁহাতি এই ওপেনার। শেষদিকে সাব্বির রহমান ১৭ বলে ২০ আর মেহেদী হাসান রানা ১১ বলে ১৩ করলেও ঢাকার পুঁজি বড় হয়নি।

হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। ১০ রানে ২ উইকেট নেন উইলিয়াম বসিস্তু।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝