রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালক হত্যার ঘটনার মূলহোতা গ্রেপ্তারঃ ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

রাজধানীর পল্টনে বিজয়নগর বটতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাড়ী চালক সাজু মিয়া হত্যাকান্ডের মূল আসামি রোকন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ।

আজ শনিবার রাত আনুমানিক দেড়টায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন কাঁটাবিল চকবাজার এলাকায় অভিযান চালিয়ে রোকন মিয়াকে গ্রেফতার করার কথা এক সংবাদ সম্মেলনে সকালে মিন্টোরোডের ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স কেন্দ্রে দাবি করেছে  ডিবি-মতিঝিল বিভাগ। ।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি পল্টন থানাধীন বিজয়নগর বটতলা এলাকায় কতিপয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু  নিহত হয়। এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে ডিবি। কুমিল্লা থেকে রোকনকে গ্রেপ্তারের পর হত্যাকান্ডে ব্যবহৃত একটি  সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোকন হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে তার সাথে থাকা  আসিফুজ্জামান লিসান, মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীবকে নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোহাম্মদ সাজুকে হত্যা করে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরবর্তীতে রোকন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝