রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৫ পিএম   (ভিজিট : ৩৩৭)
X

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলি। একই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

এদিকে মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ তার কাছে আছে বলেও জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

এ ছাড়া পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচ ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছিলেন মালিক, এমনটাও জানিয়েছেন তিনি।

বাসিত বলেছেন, যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়ন্সের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ হারিসকে। একই দলের হয়ে খেলছেন পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও। তবে তাকে অধিনায়কত্ব না দেয়ায় চটেছেন বাসিত।

পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত বলেন, বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।

এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল - যোগ করেন তিনি।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝