রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমার-ইরাকের চেয়ে সামরিক শক্তিতে এগিয়ে বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

বিশ্বে সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে সামরিক বাহিনীর আকার, আর্থিকভিত্তি, লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফি।

তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অবস্থান ৩৭তম।

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকও সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। দেশটির অবস্থান ৪৩তম।

সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবছরই একটি তালিকা প্রকাশ করে। ২০২৫ সালেও ১৪৫টি দেশের সামরিক শক্তির অবস্থান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

তালিকায় সামরিক শক্তিতে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাশিয়া। চীন ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।

এশিয়ার দেশগুলোকে নিয়ে ‘এশিয়ান মিলিটারি স্ট্রেন্‌থ, ২০২৫’ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এখানে বাংলাদেশের অবস্থান ১৭তম। আর এশিয়ার এই র‍্যাংকিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই।
 

আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝