সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্বৈরাচারের দোসররা বসে নেই, দলীয় নিয়োগপ্রাপ্তরা ষড়যন্ত্র করছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:৩২ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্তরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে চলেছে। পলাতক স্বৈরাচারের দোসররা বসে নেই। আমরা ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান ও পদায়ন করা হবে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঝিনাইদহ ড্রিমভ্যালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় নেতাকর্মীদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিল। যে কারণে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। বিএনপি নেতাকর্মীদের কাজ হবে দেশের সাধারণ মানুষের সেই আস্থার জায়গা ফিরিয়ে নিয়ে আসা।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশবাসী। জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে। আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আমাদের সব নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনের এই যাত্রা অনেক কঠিন হতে পারে। পথ এত মসৃণ হবে না।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্তরের লোক নিয়োগ করা হবে। তিনি আরো বলেন, পলাতক স্বৈরাচারের কিছু দোসর দেশের ব্যাংক খাত লুটতরাজ করে বিদেশে টাকা পাচার করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংকিং খাতে অর্থনীতির নিয়মে সংস্কার করা হবে। যাতে দেশের অর্থনীতি মজবুত ও সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচারের বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ছিল। বিএনপি এই সিন্ডিকেট প্রথা ভেঙ্গে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের মানুষের জন্য দেশীয় পণ্যের মাধ্যমে পণ্য প্রদান করা হবে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। এছাড়া বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নিজ নিজ এলাকার সরকারি স্থাপনার নামকরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন। এই ৩১ দফা আমরা বাংলাদেশের মানুষের জন্য তৈরি করেছি। আমরা সকল মানুষের কথা শুনে ৩১ দফা তৈরি করেছি। দৃঢ় ভাবে বিশ্বাস রাখুন, ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হবে।
আমাদের লক্ষ্য একটাই, জনগণ, জনগণ এবং জনগণ। এই মানুষ গুলোর ওপর বিগত ১৫ বছরে অবর্ণর্নীয় নির্যাতন হয়েছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি। পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে। আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে।

এর আগে সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। ভার্চুয়াল সভায় সমাপনী বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম।

কর্মশালায় জেলা বিএনপি, উপজেলা, থানা, পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পদস্থ নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য প্রদানের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এসময় তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।

আ, দৈ/  এএস 





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝