রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টানা তিন হারে বিপাকে রংপুর রাইডার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:৫১ পিএম  আপডেট: ২৯.০১.২০২৫ ৭:২২ পিএম  (ভিজিট : ২০৯)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

জয়ের ধারায় ফেরার আশায় ছিল রংপুর রাইডার্স, কিন্তু চিটাগাং কিংসের বিপক্ষে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ নিল দলটি। টানা ৮ ম্যাচে অপরাজিত থাকার পর আজ মিরপুরে ৫ উইকেটের হারে পয়েন্ট তালিকায় পিছিয়ে গেল রংপুর।

রংপুরের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখেই টপকে গেছে চিটাগাং। তবে শুরুটা একদমই সহজ ছিল না তাদের জন্য। মাত্র ২৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর ওপেনার পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে পথ দেখান।

মিঠুন ব্যক্তিগত ২০ রানে আউট হলেও ইমন দলের জয় প্রায় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৪১ রানে আউট হলে চতুর্থ উইকেটে হায়দার আলীর সঙ্গে তার ৩৪ রানের পার্টনারশিপ ভেঙে যায়। এরপর দ্রুত শামীম হোসেনও ফিরে গেলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়।

কিন্তু সেই উত্তেজনার সমাপ্তি ঘটান হায়দার আলী। ১৮তম ওভারে আকিফ জাভেদের প্রথম চার বলে টানা চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন পাকিস্তানি এই ব্যাটার। মাত্র ১৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে তিনি ৬টি ছক্কা ও ১টি চার মারেন, যার স্ট্রাইক রেট ২৬৬.৬৬!

এই জয়ে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে চিটাগাং কিংস।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝