রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার, আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:৪৫ পিএম  আপডেট: ২৯.০১.২০২৫ ৬:৪৮ পিএম  (ভিজিট : ২৪৭)
ছবিঃ সংগৃহীত
X

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সরকারের উদ্যোগ নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স, টেকনিশিয়ানসহ দক্ষ এবং আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় আসিফ নজরুল বাংলাদেশের শ্রমবাজারের গুণগত উন্নয়ন এবং সৌদি আরবে কর্মী পাঠানোর প্রক্রিয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

তিনি সৌদি আরবের ভিশন ২০৩০ এর মেগা প্রকল্পগুলোর মধ্যে যেমন নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া, রোশন প্রকল্প এবং বিশ্বের বড় বড় ইভেন্ট যেমন ২০২৭ সালের এএফসি এশিয়া কাপ, ২০২৯ সালের শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের মতো আয়োজনের সঙ্গে সম্পর্কিত কর্মসংস্থানে সুযোগের কথা তুলে ধরেন। 

এসময় আসিফ নজরুল সৌদি রিক্রুটমেন্ট কোম্পানির সহযোগিতা কামনা করেন এবং কিছু সমস্যা যেমন তথ্যের অভাব, দীর্ঘ ভিসা প্রক্রিয়া, ভাষাগত প্রতিবন্ধকতা এবং প্রশিক্ষণের ঘাটতির মতো চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। তিনি এসব সমস্যার সমাধান ও দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, শ্রম মেলার আয়োজন, সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ধন্যবাদ জানান।

এসময় তিনি দূতাবাসের ই-ডিমান্ড এটেস্টেশন সিস্টেমও উদ্বোধন করেন, যা সৌদি কোম্পানিগুলোর জন্য সুবিধাজনক হবে। এর মাধ্যমে কোম্পানিগুলো দূতাবাসে না গিয়ে অনলাইনে কর্মী চাহিদাপত্র সঠিকভাবে যাচাই করতে পারবে, যার ফলে কর্মসংস্থান প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝