রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৫৬)
X

নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আাজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।












তিনি আরও বলেন, ইউ চায় বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজেকশন হোক। ইউ আগ্রাহ প্রকাশ পর্যবেক্ষক পাঠাতে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে ইউকে আশ্বস্ত করা হয়েছে। ইসির প্রস্তুতি নিয়ে ইউ খুশি হয়েছে। 

এসময় প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন, ইইউ সংস্কারের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সংস্কার সবার আগে প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন তারা। 

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝