রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনে একমত বিএনপি ও চরমোনাই পী‌র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২৫০)
 বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চরমোনাই পী‌র সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
X

বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চরমোনাই পী‌র সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।


ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনসহ ১০ দফায় একমত হয়েছে বিএনপি ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বৈঠকে এ ঐক্যমত হয়। 

আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ বৈঠক হয়। বেলা সোয়া ১২টার দিকে কার্যালয়ে যান মির্জা ফখরুল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমাদসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। 

জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও ২১ জানুয়ারি দু’দলের প্রধানের দেখা হয়। রেজাউল করীমের সঙ্গে বরিশালের চরমোনাই গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ নতুন আলোচনার জন্ম দেয়।

বিএনপির একাধিক নেতা একে ‘স্বাধীনতাবিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগীর মিলন’ আখ্যা দিয়ে কটাক্ষও করেন। এর ছয়দিনের মধ্যে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাত করলেন মির্জা ফখরুল । 

তাঁদের বৈঠক এমন সময়ে হলো, যখন চরমোনাই পীর জামায়াতসহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন। চাঁদাবাজি, দখলের জন্য বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করছেন। বিএনপি শাসনামলের ব্যর্থতার ফিরিস্তি দিয়ে দলটি ক্ষমতায় যেতে মরিয়া বলে প্রকাশ্যে সমালোচনা করছেন। সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন। একই কথা বলছে জামায়াত। তবে দ্রুত নির্বাচনে গুরত্ব দিচ্ছে বিএনপি। 

আজকের বৈঠকে বিএনপি ও ইসলামী আন্দোলন যেসব বিষয়ে একমত হয়েছে তা হলো-

১. আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা।
২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
৩. ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
৪. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করা। 
৬. আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
৭. ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরকে আঘাত করে কথা বলবে না। 
৮. আর যাতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে রাজনৈতিক ঐক্য। 
৯. ইসলামী শরিয়াহ বিরোধী এবং ইসলাম বিরোধী কথা না বলা। 
১০. প্রশাসনে বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।


আ. দৈ/ আফরোজা





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝