রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কামিন্দু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:০৭ পিএম   (ভিজিট : ২১৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পাকিস্তানের সাইম আইয়ুব, ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ আর ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনকে হারিয়ে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন শ্রীলংকান তরুণ তারকা কামিন্দু মেন্ডিস। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলংকান তারকা কামিন্দু মেন্ডিসকে উদীয়মান ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে মনোনীত করেছে।

মেন্ডিস ২০২৪ সালে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। ৩৪ ম্যাচে ৩৮ ইনিংসে ব্যাট করে ৫টি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১৪৫১ রান করেন। লংকান এই মিডল-অর্ডার ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় শ্রীলংকা। 

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলংকার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মেন্ডিস। আর গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫০ বলে ১৬টি বাউন্ডারি সাহায্যে অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলেন মেন্ডিস। 

মেন্ডিস টেস্টের এক ক্যালেন্ডারে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান সংগ্রহ করেন। কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান মাত্র ১৩ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝