রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়বারের মতো বর্ষসেরা আম্পায়ার হলেন ইলিংওয়ার্থ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৩৯)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ। টানা তৃতীয়বার এবং ক্যারিয়ারের চতুর্থবারের মতো তিনি এই সম্মান পেলেন। রবিবার (২০২৪ সালের) সেরা আম্পায়ার হিসেবে তার নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বর্ষসেরা আম্পায়ার হিসেবে ‘ডেভিড শেফার্ড ট্রফি’ জেতার দৌড়ে ইলিংওয়ার্থ ক্রমশ এগিয়ে যাচ্ছেন। এই পুরস্কার প্রথম চালু হওয়ার পর পাঁচবার টানা জেতার রেকর্ড রয়েছে সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেলের।

ইলিংওয়ার্থের আগে এই ট্রফি তিনবার করে জিতেছেন আলিম দার, মারাইস ইরাসমাস এবং রিচার্ড কেটেলবরো। কুমার ধার্মাসেনা এটি পেয়েছেন দুইবার।

আম্পায়ারিংয়ে ইলিংওয়ার্থের সাফল্য

৬১ বছর বয়সী ইলিংওয়ার্থ ২০১৯ সালে প্রথমবার বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন। এরপর ২০২২ থেকে টানা তিনবার সেরা হয়ে প্রমাণ করেছেন তার ধারাবাহিকতা।

২০০৬ সালে আম্পায়ারিংয়ে যাত্রা শুরু করার পর থেকে তিনি ছেলেদের ক্রিকেটে ১০৭টি টেস্ট, ১৬৬টি ওয়ানডে এবং ৫১টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। মেয়েদের ক্রিকেটেও তার অভিজ্ঞতা রয়েছে; তিনি একটি টেস্ট, ৬টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন।

খেলার ক্যারিয়ার

ইলিংওয়ার্থ ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদান সীমিত হলেও ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন সফল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৮৩১টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন সাত হাজারেরও বেশি রান।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝