রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৩৬)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, আন্না বিয়ার্দে বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

আন্না বিয়ার্দে বলেন, "আমরা বাংলাদেশের উন্নয়নে আপনাদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো প্রয়োজনে আমাদের ওপর নির্ভর করতে পারেন।"

তিনি আরও জানান, বিশ্বব্যাংক চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা আরও প্রসারিত করতে আগ্রহী।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, জুলাই বিপ্লব এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝