রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই পর্বে ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৬৩)
X

দুই পর্বে বিশ্ব ইজতেমা করবে শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে। 

আজ বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

হাবিবুল্লাহ রায়হান বলেন, কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।

যদিও এর আগে, জুবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না। এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।

এদিকে, শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরইমধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানেরা।


আ.দৈ/এআর 



  বিষয়:   ধর্ম  ইজতেমা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝