রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ প্রধানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৫:১০ পিএম  আপডেট: ২৩.০১.২০২৫ ৫:৩৩ পিএম  (ভিজিট : ১৭৩)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা নয়াদিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন। হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো দুই সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে এ বৈঠক হতে যাচ্ছে।

জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন।

বিজিবি প্রধানের সফরের আগে আগামী ১০-১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এ অংশ নিতে ভারত সফর করবেন বলেও আশা করা হচ্ছে। গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের পক্ষ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হবে।

ইন্ডিয়া এনার্জি উইকে অংশগ্রহণের পাশাপাশি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারতীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে জ্বালানি সংযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝