রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া যেতে না পেরে বিক্ষোভ, মন্ত্রণালয়ের সামনে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৪:৩৮ পিএম  আপডেট: ২৩.০১.২০২৫ ৭:৪৬ এএম  (ভিজিট : ১৭৫)
X

রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন বিদেশগামী কর্মীরা। পরে সড়ক থেকে সরিয়ে দিলে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বিপরীত পাশে পান্থপথে ঢোকার রাস্তাটি অবরোধ করেন বিদেশগামী কর্মীরা। এ সময় মালয়েশিয়া যাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

রাস্তা অবরোধ করায় রাজধানীর ব্যস্ততম এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

পরে দুপুরে আন্দোলনকারীদের মিছিলটি কারওয়ান বাজার থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যায়। এতে শাহবাগগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। 

দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা। এ সময় মিছিল থেকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, এক দফা এক দাবি মালোশিয়া যেতে চাই, সিন্ডিকেটের কালো হাত বুক ভেঙে দাও।

বিক্ষোভকারীদের একজন মো. কাওসার বলেন, ‘প্রায় সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে ছয় লাখ টাকা দেওয়ার পরও তারা মালয়েশিয়া যেতে পারেননি।’ এর জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।

অন্য একজন বলেন, ‘মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে জানুয়ারি মাসের মধ্যে পাঠানোর কথা বললেও আমরা যেতে পারিনি। ঋণ করে মালয়েশিয়া যাওয়ার টাকা যোগাড় করেছি। ঋণের সুদ দিন দিন বাড়ছে। সংসার খরচ চালাতে পারছি না। এখন ফেব্রুয়ারির মধ্যেই আমরা মালয়েশিয়া যেতে চাই।’

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝