রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিসিএসে আবেদনের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ২১.০১.২০২৫ ৭:৫২ পিএম  (ভিজিট : ২৯৯)
X

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলওয়েজ দুরদানার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পুনর্নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (২ মার্চ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

উল্লেখ্য, নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সে পরিপ্রেক্ষিতে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি নিম্নরূপে সংশোধিত হবে।


অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। শুধু সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝