রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্লট বরাদ্দে জালিয়াতি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৬:২০ পিএম   (ভিজিট : ২৫০)
X

 গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল এবং ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ ও অনিয়মের সুনিদিষ্ট অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এইবষয়ে দুদকের পক্ষ থেকে অভিযুক্ত মো. তৈয়বুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে তার কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে কমিশন। আজই মামলা দায়ের করা হবে বলে সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সম্পৃক্ত রয়েছেন তৈয়বুর রহমান। সুনির্দিষ্ট অভিযোগে পরিপ্রেক্ষিতে আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে আটক করার সিদ্ধান্ত আসে।

 আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝