রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ শিক্ষার্থী ও শিক্ষকরা
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৭৪)
X

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনজুরুল ইসলামের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টার ৫ দিন পার হলেও হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এঘটনায় বিক্ষুব্দ শিক্ষার্থী ও শিক্ষকরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আগামী দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে বলে জানানো হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে জনতা ব্যাংকের মোড় ও হাসিবুল হাসান লাবলু মিয়া সড়ক অবরোধ করে সড়কে বসে পরে শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেফতার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

এসময় বক্তারা জানান, ঘটনার ৫দিন পার হলেও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোটরসাইকেল নিয়ে দুই যুবক অধ্যক্ষর উপর হামলা চালায়। শিক্ষক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।

পরে জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ও কর্মসূচী তুলে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আ, দৈ. /কাশে/ রানা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝