সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা পেয়ে বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত এক, গ্রেপ্তার দুই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৯৫)
X

রাজধানীর বাড্ডায় চাঁদা না দেয়ায় অস্ত্রধারীদের গুলিতে একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সশস্ত্র চাঁদাবাজ গ্রুপের দুই সদস্যকে গ্ৰেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
  
গ্রেফতারকৃতরা হলেন মো: দেলোয়ার হোসেন (৫৭) ও  মো: নূর আলম অনি (৩৩)। 

গতকাল রোববার রাত পৌণে ৯টায় দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাড্ডা থানা জানায়, গত   শুক্রবার বাড্ডা থানার চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা মো: জুয়েল খন্দকারের কাছে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে একটি অস্ত্রধারী চাঁদাবাজ গ্রুপ। সে সময়  তিনি চেয়ারম্যান বাড়ি মোড়ের একটি মহিলা সমিতির মিটিংয়ে ছিলেন। তিনি দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। কিছু সময় পর ৫/৬টি মোটরসাইকেলযোগে ১১/১২ জন দুষ্কৃতকারী মহিলা সমিতিতে আসে। জুয়েল সমিতির মিটিং থেকে বের হয়ে আসলে দুষ্কৃতকারীদের মধ্যে সুমন পিস্তল বের করে জুয়েলের ডান পায়ে গুলি করে। জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আহত জুয়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ  ঘটনায় ১৯ জানুয়ারি  তারিখে ভিকটিম মো: জুয়েল খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা  থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, মামলা রুজুর পর বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল (রাববার) রাতে দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দেলোয়ার ও নূর আলম অনিকে  গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা ও তার সহযোগীরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

বাড্ডা থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝