রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:০২ পিএম  আপডেট: ১৯.০১.২০২৫ ৮:০৮ পিএম  (ভিজিট : ২২৮)
X

জাতির জনক শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।আজ রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটকারী বলেন, ‘একক ব্যক্তি কোনো দেশ স্বাধীন করতে পারেন না। তাই জনস্বার্থে ৯৩ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে জাতির জনক বা পিতার স্থলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের তথা ফাউন্ডিং ফাদারসের সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। এ ছাড়াও সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্তি, গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি প্রদান করতে কমিশন গঠন, এসবের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তথা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা পরিষ্কারভাবে গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে তুলে ধরার নির্দেশনা দেওয়ার লক্ষ্যে জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ নামে ভূষিত করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব।

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝