রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়করণের দাবিতে সমাবেশ ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ১১৪)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে সমাবেশ করছেন শিক্ষকরা। এতে সারাদেশ থেকে আসা এক হাজারেরও বেশি শিক্ষক অংশ নিয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি চলছে।

ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে চাকরি করছি। প্রায় ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপান করছি।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত রয়েছেন কমিটির নির্বাহী সদস্য মাওলানা মো. আলাউদ্দিন খন্দকার, মো. খোরশেদ আলম, মাওলানা মো. নূরুল আমীন, মাওলানা মো. আব্দুল হান্নান প্রমুখ।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝