রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমরা আর বেশি দিন নেই: এম সাখাওয়াত
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ১১১)
কথা বলছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
X

কথা বলছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই, এরপর নির্বাচন হবে। চোরদের আর নির্বাচিত করবেন না। দয়া করে চোরদের আর ভোট দেবেন না।

আজ শনিবার ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মনপুরা রামনওয়াজ লঞ্চঘাট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, ওদের রক্তের সঙ্গে মিশে গেছে।

তিনি বলেন, বর্তমানে ১০০ টাকার জিনিস ২০০-৩০০ টাকায় কিনতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওসান কবির হোসেন।


আ. দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝