বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লন্ডনে মেডিকেল বোর্ডের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম  আপডেট: ১৭.০১.২০২৫ ৭:৩২ পিএম  (ভিজিট : ২৩৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আগামী দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, "বেগম খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে এক-দুই দিনের মধ্যে হয়তো সিদ্ধান্তে আসব যে তার চিকিৎসার লাইন কী হবে। তারপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনের একটি ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা এবং দেশে দেওয়া চিকিৎসার জন্য প্রশংসিত হয়েছেন।

বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, "এটা এখানকার চিকিৎসকদের মতামতের ওপর নির্ভর করবে। তারা যদি উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করার প্রয়োজন মনে করেন, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে।"

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝