বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পারিশ্রমিক পেয়ে জয় ফিরলো রাজশাহী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ২৩৫)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

ছয় ম্যাচে মাত্র দুই জয়ের পর পারিশ্রমিক বিতর্কে জর্জরিত ছিল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বন্ধ করে দিয়েছিলেন ক্রিকেটাররা। বিসিবির হস্তক্ষেপে সমাধান আসে এবং এরপরই খেলতে নেমে দাপুটে জয়ে ফিরে রাজশাহী।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়ে বড় জয় পায় এনামুল হক বিজয়ের দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে রায়ান বার্ল করেন ২৭ বলে ৪১ রান। অধিনায়ক বিজয় করেন ২২ বলে ৩২ রান এবং জিসান আলম করেন ১৮ বলে ২০ রান। সিলেটের পক্ষে রুয়েল মিয়া নেন ৩টি উইকেট।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। রনি তালুকদার ৫ বলে ৪ রান এবং পল স্টার্লিং ৫ বলে ২ রান করে আউট হন। এরপর জর্জ মান্সিকে সঙ্গে নিয়ে জাকির হাসান ৫৮ রানের জুটি গড়েন। জাকির ২৮ বলে ৩৯ রান এবং মান্সি ২২ বলে ২০ রান করেন। তাদের বিদায়ের পর সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ দিকে জাকের আলির ২০ বলে ৩১ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমায়। ১৭.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয় সিলেট। রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম ৩টি উইকেট নেন।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝