রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো-স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ, তরুণ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২২৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে। আটক তরুণের নাম রায়হান। বয়স ১৯ বছর। পথশিশু মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি রমনা থানার আওতায় পড়েছে বলে জানায় পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, মেট্রোরেল স্টেশনের নিচের একটি ঝুপড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে আসেন। তাঁরা রায়হানকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান তারেকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ গিয়ে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। গতকাল রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রায়হানকে আটক করা হয়েছে জানিয়ে তারেকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝