রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক কলেজছাত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:৫২ পিএম  আপডেট: ১৬.০১.২০২৫ ৬:৫৬ পিএম  (ভিজিট : ১৫৯)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

আগামীকাল শুক্রবার সারা দেশে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার কথা। কিন্তু, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাজমুল এহসান ওরফে নাঈম নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাজমুলকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক নাজমুল ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।


আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝