বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
তামিমের ফিফটিতে বরিশালের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২২২)
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ছবি: ফরচুন বরিশাল
X

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ছবি: ফরচুন বরিশাল

ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিমের ফিফটি সত্ত্বেও দলের অন্য ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। তবে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের ফিফটি এবং ডেভিড মালানের দৃঢ় ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় বরিশাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শুধু তানজিদ তামিম এক প্রান্ত ধরে রেখে ৪৪ বলে ৬২ রান করেন। বরিশালের তানভীর ইসলাম ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বরিশালের তামিম ইকবাল ও ডেভিড মালান ১১৭ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। তামিম ফিফটি তুলে নিয়ে ৬১ রান করে আউট হলেও মালান অপরাজিত থেকে ৪৯ রান করেন এবং দলের জয় নিশ্চিত করেন।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝