রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে আরও ৫৭ বাংলাদেশি দেশে ফিরলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম  আপডেট: ১৬.০১.২০২৫ ৭:০২ পিএম  (ভিজিট : ৪৭৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

স্বেচ্ছায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৫৭ জন বাংলাদেশি। তারা বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এ সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে কিউআর৬৪০ ফ্লাইটে ৫৭ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত ১৮টি ফ্লাইটে মোট ১ হাজার ১৯৯ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বার্তায় আরও জানানো হয়, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের সরকার নিজ খরচে ফেরত আনবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝