বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সহকর্মীদের মারামারিতে প্রাণ গেল ৩ বাংলাদেশির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৪৩)
X

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে সহকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান আলজাফনি আহমাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪০-এর কোঠায় বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান বলেন, গতকাল বিকেল ৪টার দিকে ওই বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানান।

আলজাফনি বলেন, ‘তথ্য পাওয়ার পর লিঙ্গি পুলিশ স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০-এর কোঠায় বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে।’

পরে প্রাথমিক তদন্তে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় আরও দুটি মরদেহের সন্ধান পায় বলে জানান তিনি। তিনি বলেন, ‘তিন বাংলাদেশি নাগরিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজন আহত হয়েছেন। তাকে রেমবাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন এবং একই বাড়িতে বসবাস ও কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।

আলজাফনি বলেন, প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে আজ পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝