রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ময়দানে বাংলাদেশি রিয়াদের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৫৪)
X

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ-এর ময়দানে ড্রোন হামলায় কিশোরগঞ্জ-এর এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। নিহত ওই যুবকের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। 

তিনি করিমগঞ্জ উপজেলা-এর জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তার বাবা মো. আব্দুর রশিদ একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।

পরিবার ও স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে একটি বেসরকারি কাজের উদ্দেশ্যে তিনি রাশিয়া যান। পরে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তবে এই বিষয়ে পরিবার আগে থেকে কিছু জানত না।

পরিবার জানায়, ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেন বাহিনীর ড্রোন হামলায় ঘটনাটি ঘটে। এতে রিয়াদসহ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হন এবং কয়েকজন আহত হন বলে দাবি করা হয়।

ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার (৮ মে) রাতে রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর জানান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, রিয়াদ চার ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রিয়াদের বাবা আব্দুর রশিদ বলেন, “সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমরা জানতাম না। যদি জানতাম, কখনোই যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে, কিন্তু লাশও পাচ্ছি না।”

জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

করিমগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানা গেছে এবং পরিবার থেকে বিস্তারিত তথ্য নিয়ে সরকারি সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝