রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৫৫ পিএম  আপডেট: ১৫.০১.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ২৪০)
X

দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে খেলতে নামা ক্রিকেটাররা এবার বেকে বসেছেন কর্মকর্তাদের বিরুদ্ধে। বিপিএল শুরুর আগে অর্ধেক, বাকি অর্ধেকের অর্ধেক টাকা দেয়ার কথা টুর্নামেন্টের মাঝে। এটাই বিপিএলের নিয়ম। কিন্তু ছয় ম্যাচ হয়ে গেছে, ঢাকার পর সিলেট পর্বও শেষ; এখনও কোনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। 

এবার পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এর আগে, জার্সি ও কিট ব্যাগ দিতে না পারায় টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় পদ্মা পাড়ের দলটি।

জানা গেছে, ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়ার কথা ছিল চৌদ্দ জানুয়ারি (মঙ্গলবার)। সেখানে মঙ্গলবার রাতে টিম থেকে জানানো হয়, টাকা দেয়া হবে দিনদুয়েক পরে। তাতেই বেকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ক্রিকেটারদের তাই সাফ কথা, টাকা না পেলে তারা অনুশীলন করবেন না।

শুধু তাই না, টাকা না পাওয়ায় সিলেট পর্বে একটা ম্যাচে মাঠেও নামতে চায়নি রাজশাহীর ক্রিকেটাররা। পরে অনুরোধে বরফ গলে, আশ্বাস পেয়ে তারা ম্যাচ খেলেন। এমনকি সিলেটে একটা চেকও দেয়া হয়, সেই চেক বাউন্স করে।

এ ব্যাপারে রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি দাবি করেন, খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। পারিশ্রমিক না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করছেন না, এমন প্রশ্নে তিনি বলেন, এই তথ্য কোথা থেকে পেয়েছেন। পরে তিনি বলেন, যে এই কথা বলে তার নাম বললে তিনি ওই ব্যক্তির সাথে কথা বলবেন। প্রসঙ্গত, টুর্নামেন্টের শুরু থেকেই প্রশ্নবিদ্ধ রাজশাহী। মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি, এখন সেখানে যোগ হলো প্লেয়ার্স পেমেন্ট ইস্যু।

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝